২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে জোড়া খুন: দোকান বন্ধ করে ব্যবসায়ীদের প্রতিবাদ

হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।

লক্ষ্মীপুরে জোড়া খুন: দোকান বন্ধ করে ব্যবসায়ীদের প্রতিবাদ

লক্ষ্মীপুর সদরে যুবলীগ ও ছাত্রলীগের সাবেক দুই নেতাকে হত্যার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2023, 10:58 PM

Updated : 01 May 2023, 10:58 PM

লক্ষ্মীপুর সদরে যুবলীগ ও ছাত্রলীগের সাবেক দুই নেতাকে হত্যার প্রতিবাদে দোকান বন্ধ করে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা। 

আসামিদের গ্রেপ্তারের দাবিতে সোমবার সকাল ১০টায় উপজেলার বসিকপুর ইউনিয়নের পোদ্দার বাজারে ঘণ্টাব্যাপী সমাবেশ হয়েছে। 

প্রশাসনকে উদ্দেশ্য করে ব্যবসায়ীরা বলেন, বসিকপুরে ফের সন্ত্রাসীরা জেগে উঠেছে। সন্ত্রাসের এই আগ্রাসন থেকে তাদের রক্ষার আহ্বান জানান। 

গুলিতে নিহত আবদুল্লাহ আল নোমান ও রাকিব ইমাম এলাকার ‘গর্ব’ ছিলেন বলে তারা উল্লেখ করেন।

তারা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। 

বুধবার [২৬ এপ্রিল] রাতে লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান এবং জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিব হোসেনকে গুলি করে হত্যা করে একদল বন্দুকধারী। 

এ ঘটনায় বশিকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম জেহাদীকে প্রধান আসামি করে আরও ১৮ জনের নামে হত্যা মামলা করা হয়েছে। 

মামলায় অজ্ঞাত পরিচয় আরও ১৪ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে। 

এ মামলায় এখন পর্যন্ত ৯ আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব ও পুলিশ। 

আরও পড়ুন

লক্ষ্মীপুরে জোড়া খুন: আরও ৪ আসামি গ্রেপ্তার

লক্ষ্মীপুরে জোড়া খুন: আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুরে জোড়া খুন: ৪ আসামি রিমান্ডে

লক্ষ্মীপুরে জোড়া খুন: যুবলীগ ও ছাত্রলীগ নেতাসহ ৪ গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নোমান-রাকিবের দাফন সম্পন্ন

লক্ষ্মীপুরে যুবলীগ ও ছাত্রলীগের ২ নেতাকে গুলি করে হত্যা