খুলনা জেলা বিএনপির আহ্বায়ক এজাজ গ্রেপ্তার
তার বিরুদ্ধে নাশকতার অভিযোগে দুটি মামলা আছে জানিয়ে এসপি বলেন, তাকে আদালতে পাঠানো হবে।
খুলনা জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খান গ্রেপ্তার হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে নগরের ময়লাপোতা মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে খুলনার পুলিশ সুপার মো. সাইদুর রহমান জানান।
এজাজ খানের বিরুদ্ধে নাশকতার অভিযোগে দুটি মামলা আছে জানিয়ে সাইদুর রহমান আরও বলেন, তাকে আদালতে পাঠানো হবে।
