০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজায় বাধার প্রতিবাদে সিলেটে মানববন্ধন

এ ছাড়া কর্মসূচি থেকে সারা দেশে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে সংঘটিত অন্যায়-অবিচারের প্রতিবাদ জানানো হয়।

মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজায় বাধার প্রতিবাদে সিলেটে মানববন্ধন

সিলেট নগরের জিন্দাবাজারে জেলা মুক্তিযোদ্ধা সংসদের সামনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ও মহানগর ইউনিট কমান্ডের উদ্যোগে মৌন মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 04 Nov 2026, 07:31 PM

Updated : 04 Nov 2026, 07:31 PM

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যুর পর ‘গার্ড অব অনার’ ও দাফনে বাধা এবং সারা দেশে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে সংঘটিত অন্যায়-অবিচারের প্রতিবাদে সিলেটে মৌন মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১১টায় নগরের জিন্দাবাজার এলাকায় জেলা মুক্তিযোদ্ধা সংসদের সামনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ও মহানগর ইউনিট কমান্ডের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন শেষে কার্যালয়ে আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করা বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর শেষ বিদায় ও দাফনে বাধা দেওয়ার ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক ও অপমানজনক।

দেশে মুক্তিযোদ্ধাদের ওপর ঘটে যাওয়া যেকোনো অন্যায়-অবিচার ও হয়রানির অবসান এবং ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

মানববন্ধনে মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগর ইউনিট কমান্ডের আহ্বায়ক মো. আব্দুস সহিদ খাঁন, সদস্য মো. সুরুজ আলী, মহানগরের যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মনাফ খাঁন, জেলা যুগ্ম আহ্বায়ক মো. মছদ্দর আলী, জেলা সংসদের সদস্যসচিব মো. খালিক উদ্দিন, মহানগরের যুগ্ম আহ্বায়ক মো. জমির উদ্দিন, জেলা সংসদের সদস্য সুবেদার আফতাব উদ্দিন, মো. আব্দুছ ছালাম, মহানগরের সদস্য হিরা মিয়া, ফজলুর রহমান, সিরাম মিয়া, জকিগঞ্জ উপজেলার আহ্বায়ক ফজলুর রহমান উপস্থিত ছিলেন।

এ ছাড়া সংগঠনটির সিলেট সদর উপজেলার আহ্বায়ক রইছ আলী, জৈন্তাপুর উপজেলার আহ্বায়ক আব্দুর রশিদ, বিয়ানীবাজার উপজেলার আহ্বায়ক আব্দুল কাদির, কোম্পানীগঞ্জ উপজেলার আহ্বায়ক রেনু মিয়া, গোয়াইনঘাট উপজেলার আহ্বায়ক আব্দুল হক, কানাইঘাট উপজেলার আহ্বায়ক নুরুল হক, ফেঞ্চুগঞ্জ উপজেলার আহ্বায়ক আব্দুর রউফ, দক্ষিণ সুরমা উপজেলার আহ্বায়ক ছানাওর আলী, গোলাপগঞ্জ উপজেলার আহ্বায়ক আকমল আলী, জাফর চৌধুরী এবং হিরা মিয়া উপস্থিত ছিলেন।

এ ছাড়া মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট জেলা ও মহানগর কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পুরনো খবর:

মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধা: জেলায় জেলায় প্রতিবাদ