২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশাল বিভাগে ডেঙ্গুতে নারীসহ তিনজনের মৃত্যু

এ নিয়ে বরিশাল বিভাগে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২০১ জনে।

বরিশাল বিভাগে ডেঙ্গুতে নারীসহ তিনজনের মৃত্যু

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2023, 07:52 PM

Updated : 10 Dec 2023, 07:52 PM

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২০১ জনে।

রোববার বিকালে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল এ তথ্য জানান।

মৃতরা হলেন- পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুশান্ত বালা (৬০), ঝালকাঠির কাঠালিয়া উপজেলার শোভা রানী (৮০) ও বরগুনার সদর উপজেলার মো. সুজন মিয়া (২৬)।

স্বাস্থ্য পরিচালক বলেন, চিকিৎসাধীন অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ওই তিনজন রোগীর মৃত্যু হয়।

এ ছাড়াও গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে আরও ৪২ জন রোগী ভর্তি হয়েছেন বলে শ্যামল কৃষ্ণ মণ্ডল জানিয়েছেন।

বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, বরিশাল বিভাগের দুইটি মেডিকেল কলেজ হাসপাতাল ও ছয় জেলা সদরসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে ২২৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

চলতি বছরে এ পর্যন্ত বরিশাল বিভাগে ৩৭ হাজার ৭২০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে; এ ছাড়া সুস্থ হয়েছেন ৩৭ হাজার ২৯০ জন রোগী।