২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দোহারে তিন ইউনিয়নে নৌকার প্রার্থী জয়ী

দোহার উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রেজাউল ইসলাম বিজয়ীদের নাম ঘোষণা করেন। 

কেরাণীগঞ্জ-দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2022, 01:02 AM

Updated : 03 Nov 2022, 05:09 PM

ঢাকার দোহার উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সবকটিতেই নৌকার প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

বুধবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে ইভিএমে।

রাত ৯টায় দোহার উপজেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. রেজাউল ইসলাম বিজয়ীদের নাম ঘোষণা করেন।  

বিজয়ীরা হলেন রাইপাড়া ইউনিয়নে মো. আমজাদ হোসেন, সুতারপাড়ায় শেখ নাসির উদ্দিন ও মাহমুদপুর ইউনয়নে বীর মুক্তিযাদ্ধা মো. আইয়ুব আলী।

মো. আমজাদ হোসেন ৬ হাজার ২১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. নুরুল হক চশমা প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৭০৮ ভোট।

শেখ নাসির উদ্দিন ৩ হাজার ১৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। চশমা প্রতীক নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চঞ্চল মোল্লা পেয়েছেন ২ হাজার ৪৬৯ ভোট।

মো. আইয়ুব আলী ৪ হাজার ৫৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আনারস প্রতীক নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফারুক উজ্জামান পেয়েছেন ৩ হাজার ২৪৭ ভোট।

দোহার পৌরসভার সঙ্গে সীমানা জটিলতায় দীর্ঘ ২১ বছর বন্ধ থাকার পর অনুষ্ঠিত হয়েছে ঢাকার দোহার উপজেলার ওই তিন ইউনিয়ন পরিষদের নির্বাচন। 

ওই তিন ইউনিয়নে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে মোট ১৮৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

দোহার উপজেলা নির্বাচন অফিসার ও নির্বাচনের রির্টানিং কর্মকর্তা মো. রেজাউল ইসলাম জানান, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। কোথাও কোনা অপ্রীতিকর ঘটনা ঘটেনি।