রাজবাড়ীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের
ওসি বলেন, ফজরের নামাজ শেষে হেঁটে বাড়ি ফিরছিলেন সবুর আলী।
রাজবাড়ীতে ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন।
বুধবার ভোরে সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের কামারপট্টি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান রাজবাড়ী রেলওয়ে পুলিশ থানার (জিআরপি) থানার ওসি সোমনাথ বসু।
নিহত সবুর আলী মল্লিক (৬৫) খানখানাপুর ইউনিয়নের মল্লিকপাড়া গ্রামের মৃত সোহরাব আলী মল্লিকের ছেলে।
ওসি সোমনাথ বলেন, ফজরের নামাজ শেষে হেঁটে বাড়ি ফিরছিলেন সবুর আলী। এ সময় রাজবাড়ী থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনটি খানখানাপুর বাজারের কামার পট্টি এলাকায় তাকে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
