বাগেরহাটে নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার
নিহতের গায়ে খয়েরি রংয়ের ফুল হাতা গেঞ্জি ও ফুল প্যান্ট ছিল।
বাগেরহাটের রামপাল উপজেলার নদী থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুরে উপজেলার রমজাইপুর এলাকার ঘষিয়াখালী নদী থেকে চল্লিশোর্ধ্ব অজ্ঞাত ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন রামপাল থানার ওসি মো. শামসুউদ্দিন।
নিহতের গায়ে খয়েরি রংয়ের ফুল হাতা গেঞ্জি ও ফুল প্যান্ট ছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট রাজিয়া নাসের হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওসি শামসুউদ্দিন বলেন, স্থানীয়রা নদীতে জোয়ারে সময়ে মরদেহ ভেসে আসতে দেখে থানায় খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।
“তিনদিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
নিহতের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানান ওসি।
