ঝিনাই নদী থেকে অজ্ঞাত একজনের মরদেহ উদ্ধার
মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ঝিনাই নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে উপজেলার ভাটারা ইউনিয়নের চর হরিপুর এলাকায় মরদেহটি পাওয়া যায় বলে জানান সরিষাবাড়ী থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর।
নিহতের নাম পরিচয় এখনও জানা যায়নি।
ওসি মুহাম্মদ মহব্বত কবীর বলেন, নদীতে মরদেহ ভাসার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
