২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

হত্যার আগে মুনছুরকে নিয়ে রিকশায় ঘুরাঘুরি করেন সোহেল।

জয়পুরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালত।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2023, 07:21 PM

Updated : 30 Jul 2023, 07:21 PM

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। 

রোববার জয়পুরহাট অতিরিক্ত দায়রা জজ আব্বাস উদ্দীন আসামির অনুপস্থিতিতে এ রায় দেন বলে সরকারি কৌঁসুলি (পিপি) নৃপেন্দ্রনাথ মণ্ডল জানান। 

দণ্ডিত সোহেল প্রধান ওই উপজেলার গণেশপুর গ্রামের বাসিন্দা। 

মামলার বরাত দিয়ে পিপি নৃপেন্দ্রনাথ মণ্ডল বলেন, ২০০৫ সালের ২৩ এপ্রিল বিকালে পাঁচবিবি উপজেলার গণেশপুর গ্রামের হেলাল উদ্দিনের ছেলে মুনছুরকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান সোহেল প্রধান। 

তিনি বলেন, সেদিন দুইজন মিলে রিকশায় করে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করেন। এরপর সন্ধ্যায় কেরামবোর্ডও খেলেন। 

পরে রাত ৯টার দিকে পূর্ব শত্রুতার জেরে পরিকল্পনা ভাবে মুনছুরকে ছুরিকাঘাত করে পালিয়ে যান সোহেল। 

পরে স্থানীয়রা মুনছুরকে উদ্ধার করে হাসপাতালে নিলে গেলে চিকিৎক তাকে মৃত্যু ঘোষণা করেন। 

আইনজীবী বলেন, ঘটনায় পরদিন নিহতের বাবা বাদী হয়ে পাঁচবিবি থানায় হত্যা মামলা করেন। এরপর তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র জমা দেন। বিচারকার্য শেষে রোববার আদালত এ রায় দেয়। 

রায়ে আদালত আসামিকে মৃত্যুদণ্ড এবং একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা  করে কলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।