২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় পিক-আপে ট্রেনের ধাক্কা, প্রাণ গেল চালকের সহকারীর

ওই রেলগেটে তিনজন গেটম্যান দায়িত্ব পালন করলেও ঘটনার সময় কেউ সেখানে উপস্থিত ছিলেন না বলে জানান ওসি।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2023, 12:14 AM

Updated : 09 May 2023, 12:14 AM

খুলনা শহরে ট্রেনের ধাক্কায় একটি পিক-আপ ভ্যানের চালকের সহকারীর মৃত্যু হয়েছে; এ সময় চালক আহত হয়েছেন।

সোমবার ভোরে নগরের গিলাতলা আফিলগেট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান খুলনা রেলওয়ে থানার ওসি মোল্লা মো. খবির আহমেদ।

নিহত আফজাল হোসেন (৬০) গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পাথরকাটার মুনসুর আলীর ছেলে। তার ভাই আহত পিক-আপ ভ্যানের চালক নূর শেখকে (৪০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ওসি খবির আহমেদ বলেন, চিলাহাটি থেকে ছেড়ে আসা রকেট মেইল ট্রেনটি খুলনার দিকে আসছিল। ভোর সোয়া চারটার দিকে পিকআপটি বাইপাস সড়কের রেললাইনের ওপর ছিল।

“খুলনাগামী ট্রেনটি ওই পিকআপ ভ্যানটিকে ধাক্কা দিয়ে অন্তত ৩০০ গজ দূরে টেনে নিয়ে যায়। এ সময় চালক ও সহকারী পিক-আপের মধ্যেই ছিলেন।”

তিনি আরও বলেন, ঘটনাস্থলেই চালকের সহকারী আফজাল হোসেন মারা যান। আহত চালক নূর শেখকে উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নূর ও আফজাল আপন ভাই।

ওই রেলগেটে বিভিন্ন সময় তিনজন গেটম্যান দায়িত্ব পালন করলেও ঘটনার সময় কেউ সেখানে উপস্থিত ছিলেন না বলে জানান রেলওয়ে পুলিশের এই কর্মকর্তা।