২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে বন্যপ্রাণী বিক্রির চেষ্টা, ২ জনকে জরিমানা

উদ্ধারকৃত বন্যপ্রাণীগুলো মানিকছড়ি ডিসি পার্কে অবমুক্ত করা হয়।

খাগড়াছড়িতে বন্যপ্রাণী বিক্রির চেষ্টা, ২ জনকে জরিমানা

মানিকছড়ি বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রক্তিম চৌধুরী।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2024, 10:23 AM

Updated : 20 Feb 2024, 10:23 AM

খাগড়াছড়ির মানিকছড়িতে বন্যপ্রাণী বিক্রির অপরাধে দুই বিক্রেতাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার সকালে মানিকছড়ি বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রক্তিম চৌধুরী ।

অভিযানে বন্যপ্রাণী সংরক্ষণ আইন ২০১২ এর ৬ ধারায় মো. হাসিব ও মো. রফিক মিয়াকে সাড়ে ৯ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় হিল ময়না, বন মোরগ ও দুইটি টিয়া পাখি উদ্ধার করা হয়।

ইউএনও রক্তিম চৌধুরী জানান, বাজারে অবাধে বন্যপ্রাণী বিক্রির খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালানো হয়েছে। পর উদ্ধারকৃত বন্যপ্রাণীগুলো মানিকছড়ি ডিসি পার্কে অবমুক্ত করা হয়।

এ সময় খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলার পিটাছড়া বন ও বন্যপ্রাণী সংরক্ষণ উদ্যোগের প্রতিষ্ঠাতা মাহফুজ রাসেল উপস্থিত ছিলেন। 

[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ২৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]