২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলে, মিলল তরুণীর গলাকাটা মরদেহ

ময়মনসিংহে তরুণীকে হত্যার পর কক্ষে তালা দিয়ে যুবক পালিয়েছে বলে ধারণা করছে পুলিশ।

স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলে, মিলল তরুণীর গলাকাটা মরদেহ

ময়মনসিংহ মহানগরীর নিরালা রেস্ট হাউজ।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2023, 07:09 PM

Updated : 18 Mar 2023, 07:09 PM

ময়মনসিংহ মহানগরীর আবাসিক হোটেল থেকে এক তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দুপুর আড়াইটার দিকে ছোট বাজার এলাকার নিরালা রেস্ট হাউজ থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ।

গেস্ট হাউজের রেজিস্ট্রার অনুযায়ী, নিহত ২০ বছর বয়সী তরুণীর নাম সানজিদা আক্তার। স্বামী পরিচয় দেওয়া ২৪ বছর বয়সী তরুণের নাম রাকিব।

ওসি শাহ কামাল আকন্দ বলেন, মঙ্গলবার স্বামী-স্ত্রী পরিচয়ে রাকিব ও সানজিদা ওই রেস্ট হাউজের একটি কক্ষে উঠেন।

“আজ সকালে বাইরে থেকে কক্ষে তালা দিয়ে বের হয় রাকিব। পরে রুমে তালা দেওয়া দেখে দুপুর পর্যন্ত তাকে খোঁজাখুঁজি করেও আর পাওয়া যায়নি।”

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালা ভেঙে বাথরুমের ভেতর থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার করে।

ওই তরুণীকে হত্যার পর রুমে তালা দিয়ে যুবক পালিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

রেস্ট হাউজে দেওয়া নাম-ঠিকানা যাচাই করার কথা জানিয়ে ওসি আরও বলেন, এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মরদেহের ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি শাহ কামাল আকন্দ।