এসেছিলেন অসুস্থ বোনের দেখাশোনা করতে, বাসায় মিলল তরুণীর ঝুলন্ত লাশ
“প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই ধরা হচ্ছে।”
রাজধানীর ভাটারায় একটি বাসা থেকে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
ভাটারায় সাইদ নগর মতিউর রহমান মোড় এলাকায় ওই বাসার নিচতলা থেকে ১৭ বছর বয়সি মেয়েটির মরদেহ উদ্ধার করে এসআই মো. সোলাইমান হক বলেন, এ ঘটনাটিjকে ‘আত্মহত্যা’ বলে ধরে নেওয়া হচ্ছে।
ময়নাতদন্তে জন্য মরদেহ শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
মেয়েটির বাড়ি ফেনীর ফুলগাজি থানার উত্তর নিলখী গ্রামে। অসুস্থ বোনকে দেখাশোনা করার জন্য ভাটারায় বোনের বাসায় এসেছিল সে।
এসআই মো. সোলাইমান হক বরেন, “বাসার নিচতলার বেলকনিতে সেফটি গ্রিলের লোহার রডের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করি।”
সোলাইমান হক বলেন, “প্রাথমিকভাবে বিষয়টিকে আত্মহত্যা বলেই ধরা হচ্ছে। তবে কি কারণে আত্মহত্যা করেছে এই বিষয়ে এখনো কিছু জানতে পারিনি। এর বিস্তারিত জানার চেষ্টা চলছে।”
ময়নাতদন্তে প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে জানা যাবে বলেও জানিয়েছেন সোলাইমান হক।
