২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় দুই দিনের রিমান্ডে বিএনপি নেতা চাঁদ

সাতক্ষীরায় মামলাটি করেন জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা সাইদুজ্জামান জিকো।

সাতক্ষীরায় দুই দিনের রিমান্ডে বিএনপি নেতা চাঁদ

বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে সাতক্ষীরা জেলা জজ আদালতে নিয়ে যাচ্ছে পুলিশ।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2023, 04:57 PM

Updated : 25 Jul 2023, 05:21 PM

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগে রাজশাহীর বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড মঞ্জুর করেছে সাতক্ষীরার একটি আদালত। 

মঙ্গলবার তাকে জেলা জজ আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ড চাওয়া হলে মুখ্য বিচারিক হাকিম মো. জিয়ারুল ইসলাম দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) আব্দুল লতিফ জানান। 

বাদীপক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী তামিম আহমেদ সোহাগ। অন্যদিকে আসামি পক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী কামরুজ্জামান ভুট্টো ও এস এম আকবর আলী।

পিপি আব্দুল লতিফ বলেন, আসামি চাঁদ আগে গ্রেপ্তার থাকায় রোববার তাকে শ্যোন অ্যারেস্ট (দৃশ্যত গ্রেপ্তার) দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছিল। 

সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা সাইদুজ্জামান জিকোর দাবি, গত ১৯ মে রাজশাহীর পুঠিয়ায় প্রকাশ্য জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেন বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ। 

এ ঘটনায় ২৫ মে সাতক্ষীরায় চাঁদের বিরুদ্ধে মামলা করেন জিকো। সেই মামলায় দুদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। 

আরও পড়ুন:

রাজশাহীর বিএনপি নেতা চাঁদ এখন সাতক্ষীরা কারাগারে

সাতক্ষীরায় বিএনপি নেতা চাঁদের জামিন নাকচ

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: বিএনপি নেতা চাঁদ মাগুরায় রিমান্ডে

মাগুরা আদালত চত্বরে বিএনপি নেতা চাঁদের ওপর ‘জুতা-স্যান্ডেল নিক্ষেপ’

বিএনপি নেতা চাঁদকে মাগুরায় আনা হয়েছে

দুই দিনের রিমান্ডে রাজশাহী বিএনপির নেতা আবু সাঈদ চাঁদ