১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

বিএনপি নেতা চাঁদকে মাগুরায় আনা হয়েছে

রোববার মাগুরা আদালতে তার হাজিরার দিন ধার্য রয়েছে।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2023, 08:28 PM

Updated : 15 Jul 2023, 08:28 PM

মামলায় আদালতে হাজিরা দিতে রাজশাহী বিএনপি আহ্বায়ক আলোচিত মো. আবু সাঈদ চাঁদকে মাগুরায় আনা হয়েছে।

জেলা যুবলীগের আহ্বায়ক ফজলুর রহমানের দায়ের করা মামলায় আগামী রোববার মাগুরা আদালতে তার হাজিরার দিন ধার্য রয়েছে।

মাগুরা কারাগারের কারাধ্যক্ষ নূর মোহাম্মদ মৃধা জানান, শনিবার দুপুরে ফরিদপুর জেলা কারাগার থেকে তাকে (চাঁদ) মাগুরা জেলা কারাগারে আনা হয়।

রাজশাহীতে বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনসহ ২০ কোটি টাকার মানহানী মামলা করেন মাগুরা জেলা যুবলীগের আহ্বায়ক ফজলুর রহমান।

একই অভিযোগ দেশের বিভিন্ন জায়গায় চাঁদের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে।

এদিকে চাঁদকে মাগুরায় আনার খবরে জেলা কারাগারের সামনে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বেশ কিছু নেতাকর্মী ভিড় করেন। কারাগারের মূল ফটকে এগিয়ে গেলে কারারক্ষী ও পুলিশ গেইট বন্ধ করে নেতাকর্মীদের সরিয়ে দেয়। এ সময় চাঁদের পক্ষে বিএনপি নেতাকর্মীদের বিভিন্ন শ্লোগান দিতে শোনা যায়।

মাগুরা জেলা যুবদলের সভাপতি ওয়াশিকুর রহমান কল্লোল বলেন, “মাগুরা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জেল গেইটে এসেছেন তার সঙ্গে সাক্ষাৎ করতে। কিন্তু পুলিশ আমাদের সেই সুযোগ দেয়নি। আইনি লড়াই করে রোববার আমরা আবু সাঈদ চাঁদকে মুক্ত করব।”

আরও পড়ুন:

পুরানো খবর:

দুই দিনের রিমান্ডে রাজশাহী বিএনপির নেতা আবু সাঈদ চাঁদ