লক্ষ্মীপুরে ‘আগুন সন্ত্রাসের’ বিরুদ্ধে বিএনপিপন্থি আইনজীবীদের বিক্ষোভ
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আদালত প্রাঙ্গণে এ মিছিল হয়।
সারাদেশে কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগের ‘আগুন সন্ত্রাসের’ প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপিপন্থি আইনজীবীরা।
বুধবার দুপুরে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আদালত প্রাঙ্গণে এ মিছিল হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, জেলা আইনজীবী ফোরামের সম্পাদক আহমেদ ফেরদৌস মানিক, জেলা আইনজীবী সমিতির সভাপতি মনিরুল ইসলাম হাওলাদার, সাধারণ সম্পাদক রফিক উল্লাহ, বিএনপি নেতা অ্যাডভোকেট হারুন অর রশিদ ব্যাপারী, আজগর মাহমুদ, জহিরুল ইসলাম, সোহেল মাহমুদ, হাসান আল মাহমুদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট মহসিন কবির স্বপন, আব্দুল মজিদ, জাকির হোসেন, শামছুদ্দিন হিমেল, নুর হোসেন মিন্টু ও আব্দুল আহাদ শাকিল পাটোয়ারী।
বিএনপি নেতা অ্যাডভোকেট হাসিবুর রহমান বলেন, যারা গুম-খুনের সঙ্গে জড়িত ছিলো, যারা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতাকে অবৈধভাবে কুক্ষিগত করে রেখেছিলো, তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে বিচার করা হবে।
