হামের উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে ১ হাজার ৩৩৮ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে।
দেশে গত একদিনে হামের উপসর্গ আরও দুজনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
সরকারি হিসাব অনুযায়ী, এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও রোগটির উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৩৬৩ জনের মৃত্যু হল। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ২৫৮ জন। আর হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ১০৫ জন।
বুধবারে বুলেটিনে বলা হয়, এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৫৬৩ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর সিলেট বিভাগে ২২৫ জন, চট্টগ্রামে ১২৯, ময়মনসিংহে ৯৬, রাজশাহীতে ৯৩, বরিশালে ৭১, খুলনায় ৬৩ ও রংপুর বিভাগে ১৮ জন মারা গেছে।
গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে ১ হাজার ৩৩৮ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এ সময়ে ৭৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৬০ জন। যার মধ্যে ঢাকা বিভাগে ৪৬৪ জন, চট্টগ্রামে ২৩১, বরিশালে ১৪৮, সিলেটে ১৪৫, খুলনায় ১১০, ময়মনসিংহে ৮৮, রংপুরে ২৭ ও রাজশাহীতে ৪৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ৩৩ হাজার ২৫৯ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে ২ লাখ ২৪ হাজার ২৮৭ জন।
বুলেটিন অনুসারে চলতি বছর হাম উপসর্গে রোগীর সংখ্যা ২ লাখ ৬০ হাজার ৫২৮ জন। এর মধ্যে ২৬ হাজার ৩৭৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গে আক্রান্ত এবং মৃত্যুর হিসাব রাখে। যদিও হাসপাতালে আসা সব রোগী কিংবা হাসপাতালের বাইরে থাকা সব রোগীর হাম পরীক্ষা হয় না। ফলে হাম শনাক্ত হওয়া রোগীর প্রকৃত সংখ্যা জানা কঠিন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে শুধু হাসপাতালে আসা ও ভর্তি হওয়া রোগীদের তথ্যই নথিভুক্ত করা হয়।
