25 Nov 2026, 01:54 PM
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ৯১
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ৪৯৪/৭ ডিক্লে.
বাংলাদেশ ২য় ইনিংস: ৩ ওভারে ০/০
25 Nov 2026, 01:53 PM
ইনিংস ঘোষণা দক্ষিণ আফ্রিকার
নতুন সকালে ব্যাটিংয়ে নামবে না দক্ষিণ আফ্রিকা। আগের দিনের ৭ উইকেটে ৪৯৪ রানেই ইনিংস ঘোষণা করল তারা। ফলে প্রথম ইনিংসে তাদের রইল ৪০৩ রানের।
ইনিংস পরাজয় এড়াতে বাংলাদেশকে দিতে হবে কঠিন পরীক্ষা। এর আগে স্রেফ চারবার নিজেদের দ্বিতীয় ইনিংসে চারশ ছুঁতে পেরেছে তারা।
এছাড়া আগে ব্যাট করে এর আগে ১৩ বার ৩৫০ রানের বেশি লিড হজম করেছে বাংলাদেশ। কোনোবারই ইনিংস পরাজয় এড়াতে পারেনি।
25 Nov 2026, 01:47 PM
লড়াইয়ের লক্ষ্য নিয়ে নামছে বাংলাদেশ
টানা দুই দিনের বাজে পারফরম্যান্সে সেঞ্চুরিয়ন টেস্টে মহাবিপদে পড়েছে বাংলাদেশ। দুই দলের একটি করে ইনিংস শেষ না হলেও ইনিংস ব্যবধানে হার নিয়ে চলছে কথা। এখান থেকে বের হয়ে আসতে তিন বিভাগেই উন্নতিতে চোখ রেখে মাঠে নামছে নাজমুল হোসেন শান্তর দল।
সুপারস্পোর্ট পার্কে মঙ্গলকার সাবলীল গতিতে রান করেছে দক্ষিণ আফ্রিকা। মার্কেস অ্যাকারম্যান ও ভিয়ান মুল্ডারের সেঞ্চুরিতে ১১৫ ওভারে ৭ উইকেটে করেছে ৪৯৪ রান। এদিন তারা যোগ করেছে ৪০৬ রান!
স্বাগতিকদের লিড এখন ৪০৩ রান। বুধবার তৃতীয় দিনের খেলায় তাই খুব কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বাংলাদেশের জন্য।
প্রথম দিন অনেকটা সময় বৃষ্টিতে নষ্ট হওয়ায় মঙ্গলবার খেলা হয়েছিল ৯৮ ওভার, সমান ওভার খেলা হবে বুধবারও। সেদিনের মতো প্রথম সেশনে ১৫ মিনিট বেশি খেলা হবে।
সংক্ষিপ্ত স্কোর (দ্বিতীয় দিন শেষে):
বাংলাদেশ ১ম ইনিংস: ৯১
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: (আগের দিন ৮৮/১) ১১৫ ওভারে ৪৯৪/৭ (অ্যাকারম্যান ১৫০, হামজা ২৭, ডি জর্জি ৬৬, ব্রিটস্কি ২০, রিকেলটন ২০, মুল্ডার ১০০, ইয়ানসেন ৬৭*, হার্মান ০; তাসকিন ১৮-২-৬১-১, শরিফুল ২১-৩-৯৫-২, খালেদ ২১-৪-৮৮-২, ইবাদত ১৯-৩-৮৯-১, শান্ত ১-০-২০-০, মুমিনুল ২৩-০-৯২-০, হৃদয় ১২-১-৪৫-১)
25 Nov 2026, 01:47 PM
লাইভ ব্লগে স্বাগত
বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়ন টেস্টের তৃতীয় দিনের খেলার সবশেষ খবরাখবর নিয়ে আপনাদের সঙ্গে আছি অনীক মিশকাত।