২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আচরণবিধি লঙ্ঘন: সিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতাকে শোকজ

নোটিশে তাজউদ্দিনকে ১৭ ডিসেম্বর দুপুরের মধ্যে সশরীরে আদালতে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

আচরণবিধি লঙ্ঘন: সিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতাকে শোকজ

চৌহালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাজউদ্দিন আহমেদ।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2023, 06:31 PM

Updated : 12 Dec 2023, 06:31 PM

প্রতীক বরাদ্দের আগে সিরাজগঞ্জ-৫ আসনে নৌকার প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণা করার অভিযোগে চৌহালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাজউদ্দিন আহমেদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনি অনুসন্ধান কমিটি।

মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি ও চৌহালী) আসনে নির্বাচনি অনুসন্ধান কমিটির কর্মকর্তা ও শাহজাদপুর আদালতের জ্যেষ্ঠ সহকারী জজ মো. সোহেল রানা স্বাক্ষরিত চিঠিতে এ আদেশ দিয়েছেন।

নোটিশে তাজউদ্দিনকে ১৭ ডিসেম্বর দুপুরের মধ্যে সশরীরে আদালতে উপস্থিত হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

নোটিশে আরও উল্লেখ করা হয়েছে, প্রতীক বরাদ্দের আগে নির্বাচনি প্রচারণা নিষেধ থাকলেও তাজউদ্দিন আহমেদ নৌকা মনোনীত প্রার্থী আব্দুল মমিন মণ্ডলের পক্ষে পথসভা ও প্রচার-প্রচারণা শুরু করেছেন। অনুসন্ধান কমিটি সরজমিনে অনুসন্ধানে ঘটনার সত্যতা পেয়েছে।

এমন কর্মকাণ্ড সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর ১১ (ক) ধারা লঙ্ঘন করেছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে ৫ ডিসেম্বর নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নৌকার প্রার্থী আব্দুল মমিন মণ্ডলকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল নির্বাচনি অনুসন্ধান কমিটি।