২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে দীঘিতে মিলল পাহারাদারের লাশ

ফায়ার সার্ভিস জানায়, দীঘির নৌকাতে নবাবের মোবাইল ফোন ও স্যান্ডেল পড়ে ছিল।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2023, 03:20 PM

Updated : 27 Nov 2023, 03:20 PM

নাটোর শহরে একটি দীঘি থেকে এক পাহারাদারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার দুপুরে নাটোর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের লালদিঘীতে লাশটি পাওয়া যায় বলে সদর থানার ওসি নাছিম আহমেদ জানান।

নিহত মো. নবাব আলী (৫৫) রাজশাহী নগরীর তালাইমাড়ি এলাকার দবীর হোসেনের ছেলে। তিনি নাটোর সদরের উত্তর চৌকিরপাড় কাঠালবাড়ি এলাকায় বসবাস করতেন।  

স্থানীয়দের বরাত দিয়ে ওসি নাছিম বলেন, নবাব আলীসহ আর চারজন দিনরাত মিলে লালদীঘিতে পাহারাদারের কাজ করতেন। রাতে দীঘিতে পাহারা দিয়ে ভোর থেকে নিখোঁজ হন তিনি।

“তাকে না পেয়ে দীঘির নৌকাতে তার মোবাইল ফোন ও স্যান্ডেল দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ওই দীঘি থেকে নবাবের লাশ উদ্ধার করে।”

এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।

নাটোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী এ কে এম মুরশেদ বলেন, পাহারাদারের নিখোঁজের খবর পেয়ে রাজশাহী থেকে আসা একটি  ডুবুরি দল তার লাশ উদ্ধার করে।