২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে পানের বরজে মিলল নিখোঁজ নারীর লাশ, স্বামী আটক

নিহতের স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, ওই নারী বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2024, 07:39 PM

Updated : 26 Jan 2024, 07:39 PM

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় নিখোঁজের পরদিন স্থানীয় পানের বরজ থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামীকে আটক করেছে পুলিশ।  

শুক্রবার দুপুরে উপজেলার গুড়পাড়া গ্রামের একটি পানের বরজ থেকে লাশটি উদ্ধার করা হয় বলে কোটচাঁদপুর থানার ওসি সৈয়দ আল মামুন জানান।

নিহত সালমা বেগম (৩২) ওই গ্রামের তরিকুল ইসলামের স্ত্রী।

ওসি আল মামুন জানান, সালমা বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে নিখোঁজ ছিলেন। শুক্রবার দুপুরে পানের বরজে লাশ দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

ওসি মামুন বলেন, ধারণা করা হচ্ছে, ওই নারীকে শ্বাসরোধে হত্যার পর পানের বরজে ফেলে রাখা হয়েছে।