২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজার সীমান্তে বিজিবির হাতে আটক ৩ রোহিঙ্গা, চারজনকে নিল বিএসএফ

আটক রোহিঙ্গারা কক্সবাজারের উখিয়া ক্যাম্প থেকে পালিয়ে বৃহস্পতিবার মৌলভীবাজার আসেন বলে জানায় পুলিশ।

মৌলভীবাজার সীমান্তে বিজিবির হাতে আটক ৩ রোহিঙ্গা, চারজনকে নিল বিএসএফ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলই সীমান্তে বিজিবির হাতে আটক ৩ রোহিঙ্গা তরুণী।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2023, 08:45 PM

Updated : 09 Jun 2023, 08:45 PM

মৌলভীবাজারের কমলগঞ্জের ধলই সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতের প্রবেশের সময় তিন রোহিঙ্গা তরুণীকে আটক করেছে বিজিবি; সীমান্ত অতিক্রম করা চার রোহিঙ্গাকে নিয়ে গেছে বিএসএফ।

শুক্রবার দুপুরে ৪৬ বিজিবির ধলই ক্যাম্প থেকে ওই তিন রোহিঙ্গাকে থানায় হস্তান্তর করা হয়েছে বলে কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তী জানান।

আটকরা হলেন- কক্সবাজারের উখিয়ার ১৪ নম্বর ক্যাম্পের ব্লক সি-১ এর সৈয়দ সৈয়দুল আমিনের মেয়ে মিনারা বেগম (২০), ব্লক বি-১ এর ইকবাল আহমদের মেয়ে করমিনা বেগম (২০), একই ব্লকের নুর আলমের মেয়ে হামিমা বেগম (২০)।

তবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক রোহিঙ্গাদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

আটক রোহিঙ্গাদের বরাতে ওসি সঞ্জয় জানান, শুক্রবার সকাল ৯টার দিকে ধলই চা বাগানের ২৪ নম্বর প্ল্যান্টেশন এলাকা দিয়ে সাত রোহিঙ্গা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেন।

“এ সময় সামনে থাকা চারজনকে বিএসএফের হাতে আটক হতে দেখে ওই তিন তরুণী ফের বাংলাদেশে ফিরে আসেন। পরে তাদের আটক করে বিজিবি।

কমলগঞ্জ থানার এসআই মহাদেব বাছার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রোহিঙ্গারা কক্সবাজারের উখিয়া ক্যাম্প থেকে পালিয়ে বৃহস্পতিবার মৌলভীবাজারে আসার কথা জানায়।

শুক্রবার রাতেই আটকদের কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হবে বলে জানায় পুলিশ।