১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট সীমান্তে বিজিবির হাতে আটক বিএসএফ সদস্যকে হস্তান্তর

শূন্যরেখা অতিক্রম বাংলাদেশের প্রায় ২০০ গজ ভেতরে অস্ত্রসহ প্রবেশ করায় তাকে আটক করা হয়েছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 17 Nov 2026, 10:37 PM

Updated : 17 Nov 2026, 10:37 PM

সিলেটের গোয়াইনঘাট সীমান্তে আটক হওয়া বিএসএফ সদস্যকে পতাকা বৈঠকের পর হস্তান্তর করেছে বিজিবি।

মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে বিছনাকান্দি এলাকার সীমান্ত দিয়ে হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন সিলেট-৪৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ।

তিনি বলেন, বিজিবি ও বিএসএফের অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক শেষে আটক বিএসএফ সদস্যকে হস্তান্তর করা হয়।

দুপুরের দিকে বিছনাকান্দি এলাকায় সীমান্তে শূন্যরেখা অতিক্রম বাংলাদেশের প্রায় ২০০ গজ ভেতরে অস্ত্রসহ প্রবেশ করায় তাকে আটক করা হয়েছিল।

পুরনো খবর:

সিলেট সীমান্তে বিজিবির হাতে আটক বিএসএফ সদস্য