২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে আম বাগানে মিলল অটোরিকশা চালকের লাশ

পুলিশের ধারণা, মাহফুজকে হত্যা করে তার অটোরিকশা ছিনতাই করেছেন দুর্বৃত্তরা ।

নাটোরে আম বাগানে মিলল অটোরিকশা চালকের লাশ

মাহফুজ আহমেদ

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2023, 02:52 PM

Updated : 05 Oct 2023, 02:52 PM

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় একটি আম বাগান থেকে এক তরুণ অটোরিকশা চালকের  মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার দেবনগর এলাকায় মরদেহটি পাওয়া যায় বলে বাগাতিপাড়া মডেল থানার ওসি শফিউল আযম খাঁন জানান।

নিহত মাহফুজ আহমেদ (১৮) ওই উপজেলার চক গোয়াস গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।

ওসি শফিউল আযম বলেন, বুধবার সন্ধ্যায় মাহফুজ তার ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে রাতে আর ফিরেননি। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তার কোনো সন্ধান পায়নি।

সকালে দেবনগরের একটি আম বাগানে ওই তরুণের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার রক্তাক্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা মাহফুজকে হত্যা করে তার অটোরিকশা ছিনতাই করেছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।

এ ব্যাপারে একটি মামলার প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।