২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার

শনিবার সন্ধ্যার এ ঘটনা শিশুটি সোমবার তার বাবাকে জানায়।

শেরপুরে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার

প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের মামলায় আইয়ুব আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2023, 05:17 PM

Updated : 30 May 2023, 05:17 PM

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ১২ বছর বয়সী প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার এ ঘটনা ঘটলেও মঙ্গলবার শিশুটির বাবা মামলা করার পর ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ঝিনাইগাতী থানার ওসি মনিরুল আলম ভূঁইয়া।

গ্রেপ্তার ব্যক্তির নাম আইয়ুব আলী (৪২)। তাকে বিকালে শেরপুর আদালতে সোপর্দ করেছে পুলিশ।

ওসি জানান, শনিবার সন্ধ্যায় প্রতিবন্ধী শিশুটিকে ফুসলিয়ে নিজের বাড়িতে নিয়ে ধর্ষণ করেন আইয়ুব। সোমবার শিশুটি এ ঘটনা তার বাবাকে জানায়। মঙ্গলবার তিনি পুলিশকে বিষয়টি জানান এবং আইয়ুব আলীর বিরুদ্ধে মামলা করেন।

এরপর পুলিশ আইয়ুব আলীকে গ্রেপ্তার করে। পাশাপাশি শিশুটির শারীরিক পরীক্ষার জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।