১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

শেরপুরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিনজন গ্রেপ্তার

তাদেরকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় কারাগারে পাঠানো হয়েছে।

শেরপুরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিনজন গ্রেপ্তার

(বা থেকে) শহিদুল ইসলাম, রোমান খান ও উজ্জ্বল মিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 14 Nov 2026, 11:38 PM

Updated : 14 Nov 2026, 11:38 PM

শেরপুর সদর উপজেলায় কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে শেরপুর সদর থানার ওসি খোকন চন্দ্র ঘোষ জানিয়েছেন।

গ্রেপ্তাররা হলেন- সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের মধ্য বয়রা নামাপাড়া গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি শহিদুল ইসলাম, সদর উপজেলার যোগনিবাগ গ্রামের বাসিন্দা ও জেলা ছাত্রলীগের সহসভাপতি রোমান খান এবং একই এলাকার ছাত্রলীগ কর্মী উজ্জ্বল মিয়া।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ এলাকা থেকে শহিদুল ও উজ্জ্বলকে এবং ফরিদপুর থেকে রোমান খানকে গ্রেপ্তার করা হয়।

সদর থানার ওসি খোকন চন্দ্র ঘোষ বলেন, গ্রেপ্তার সবার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। বিকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।