২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে যানবাহন ভাঙচুর: বিএনপির ৮ নেতা-কর্মী আটক

একদিন আগে রাতে দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালিয়ে যাত্রীবাহী বাসসহ কয়েকটি যানবাহন ভাঙচুর করে বলে জানায় পুলিশ।

খাগড়াছড়িতে যানবাহন ভাঙচুর: বিএনপির ৮ নেতা-কর্মী আটক

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় যানবাহনে ভাঙচুরের ঘটনায় জড়িত সন্দেহে বিএনপির আট কর্মীকে আটক করেছে পুলিশ।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2023, 08:12 PM

Updated : 30 Nov 2023, 08:12 PM

বিএনপি-জামায়াতের ডাকা হরতালের আগের রাতে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় যাত্রীবাহী বাসসহ বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনায় বিএনপির আট নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার দিনভর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটকের পর সন্ধ্যায় আদালতে পাঠানো হয়েছে বলে মাটিরাঙ্গা থানার ওসি কৃষ্ণ কমল ধর জানান।

আটকরা হলেন- মো. শরীফ হোসেন, রমজান আলী, মো. সাদ্দাম হোসেন, শিহাব উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, মো. মোস্তফা কামাল, মো. হানিফুল ইসলাম এবং মো. মনির হোসেন।

ওসি কৃষ্ণ কমল বলেন, বিএনপির ডাকা অবরোধ চলাকালে বুধবার রাতে উপজেলার যৌথখামার এলাকায় দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালিয়ে যাত্রীবাহী বাসসহ বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করে। এতে এক নারী যাত্রী আহত হন।

ঘটনার পর থেকে অভিযান চালিয়ে আটজনকে আটক করা হয়েছে; যারা বিএনপির কর্মী বলে জানান তিনি। এ সময় তাদের কাছ থেকে বেশ কিছু লাঠি জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা ভাঙচুরে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানান ওসি কৃষ্ণ কমল।

আরও পড়ুন:

হরতালের আগের রাতে খাগড়াছড়িতে ৬ যানবাহন ভাঙচুর