২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোল বন্দরের পাশে ফের মিলল ২৫টি ককটেল

ককটেলগুলো বড় ধরনের নাশকতার জন্য মজুদ করা হয়েছিল, এমনটা ধারণা করছে র‌্যাব।

বেনাপোল বন্দরের পাশে ফের মিলল ২৫টি ককটেল

বাগানের ভেতর পরিত্যক্ত অবস্থায় দুটি বালতি থেকে ২৫টি ককটেল উদ্ধার করা হয়েছে।

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2023, 07:58 PM

Updated : 22 Oct 2023, 07:58 PM

যশোরের বেনাপোল বন্দর এলাকা থেকে ফের ২৫টি ককটেল উদ্ধার করেছে র‌্যাব। এ নিয়ে তিন দিনে ৬৬টি ককটেল উদ্ধার করল আইনশৃঙ্খলা বাহিনী।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে বন্দরের কেমিক্যাল সেডের পেছনে পরিত্যক্ত অবস্থায় এসব পাওয়া যায় বলে বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূঁইয়া জানান।

যশোর র‌্যাব-৬ এর স্কোয়াড কমান্ডার এএসপি মো. হাবিবুর রহমান বলেন, গোপন খবর পেয়ে বন্দর এলাকার কেমিক্যাল গোডাউনের পেছনে অভিযান চালিয়ে বাগানের ভেতর পরিত্যক্ত অবস্থায় দুটি বালতি থেকে ২৫টি ককটেল উদ্ধার করা হয়েছে।

ককটেলগুলো বড় ধরনের নাশকতার জন্য মজুদ করা হয়েছিল, এমনটা ধারণা করা হচ্ছে বলে তিনি জানান।

ওসি কামাল হোসেন বলেন, “এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। তবে ককটেলগুলো কারা রেখেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। নিষ্ক্রিয় করার জন্য এসব পানিতে রাখা হয়েছে।”

এর আগে ২ সেপ্টেম্বর বন্দর এলাকার বাদল হোসেনের পরিত্যক্ত বাড়ি থেকে ১৮টি এবং পরদিন একটি মাদ্রাসার পেছনের বাগান থেকে ২৩টি ককটেল উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী।

[ প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]