২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন: পরিকল্পনামন্ত্রীকে শোকজ

পরিকল্পনামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা হাসনাত হোসেন বলেন, “আমরা অবশ্যই আইন মেনে নোটিসের জবাব দেব।”

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন: পরিকল্পনামন্ত্রীকে শোকজ

ফাইল ছবি

সুনামগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2023, 09:41 PM

Updated : 14 Dec 2023, 10:33 PM

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানকে কারণ দর্শানোর নোটিস দিয়েছে জেলা নির্বাচনি অনুসন্ধান কমিটি।

গত বুধবার কমিটির সদস্য যুগ্ম জেলা জজ রশিদ আহমদ মিলন স্বাক্ষরিত পত্রে পরিকল্পনামন্ত্রীর কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। 

নোটিসে বলা হয়েছে, গত শনিবার শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নের রামেশ্বরপুর বাজার ও গত মঙ্গলবার জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের বড়ফেছি বাজারে কর্মিসভার ব্যানারে উন্মুক্ত সভা করেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।

ভোটগ্রহণের তিন সপ্তাহ আগে এমন সভা করে নির্বাচনি প্রচারণা আচরণবিধি ভঙ্গের শামিল বলে নোটিসে উল্লেখ করা হয়েছে।

বিধি ভঙ্গের কারণে কেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না তা জানিয়ে আগামী রোববার সকাল ১০টার মধ্যে এমএ মান্নানের কাছ থেকে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে।

এ বিষয়ে পরিকল্পনামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা হাসনাত হোসেন বলেন, “আমরা অবশ্যই আইন মেনে নোটিসের জবাব দেব। তবে আমরা কোনো নির্বাচনি সভা করিনি। এটা ছিল কর্মিসভা।”