২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় ঘরে থাকা বালতিতে ডুবে শিশুর মৃত্যু

খেলতে খেলতে খাটের পাশে থাকা শিং মাছ ভরতি বালতিতে পড়ে যায় শিশু ইয়াসিন।

চুয়াডাঙ্গায় ঘরে থাকা বালতিতে ডুবে শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গা সদর হাসপাতাল।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2023, 09:06 PM

Updated : 23 Jul 2023, 09:06 PM

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় ঘরে থাকা বালতিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার বিকাল ৪টার দিকে উপজেলার খাসকররা ইউনিয়নে দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে বলে আলমডাঙ্গা থানার ওসি বিপ্লব কুমার নাথ জানান। 

নিহত আট মাস বয়সি ইয়াসিন হোসেন ওই গ্রামের আলমগীর হোসেনের ছেলে।  

খাসকররা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাছফির আহমেদ মল্লিক লাল বলেন, বিকালে শিশু ইয়াসিন তার মায়ের সঙ্গে ঘুমাচ্ছিল। হঠাৎ ঘুম থেকে উঠে খেলতে খেলতে খাটের পাশে থাকা শিং মাছ ভরতি বালতিতে পড়ে যায় সে।

তিনি বলেন, এর কিছুক্ষণ পর ইয়াসিনের মা বিষয়টি টের পান। এরপর তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইউপি চেয়ারম্যান আরও বলেন, “শিশুটির মাথায় ও ঘারে শিং মাছের কাঁটার আঘাতের চিহৃ রয়েছে।”   

ওসি বিপ্লব কুমার নাথ বলেন, এ বিষয়ে থানায় কেউ কোনো অভিযোগ করেননি।