ফেনীতে ‘কিশোর গ্যাংয়ের’ ৪ সদস্য গ্রেপ্তার
গ্রেপ্তাররা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানায় র্যাব।
ফেনী সদরে ছিনতাইয়ের প্রস্তুতির সময় এক ‘কিশোর গ্যাংয়ের’ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার রাতে পৌর শহরের রামপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার হয় বলে র্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান।
য়েছে।”
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে দেশে তৈরি দুটি চাকু ও একটি ছুরি উদ্ধার করা হয় বলে জানায় র্যাব।
ওই কিশোরের দল স্থানীয়দের কাছে ‘নুরু গ্যাং’ নামে পরিচিত। তাদের বয়স ১৪ থেকে ১৬ বছরের মধ্যে।
শুক্রবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, শহরের রামপুর এলাকায় ‘ছিনতাইয়ের প্রস্তুতির’ খবর পেয়ে র্যাবের একটি দল অভিযান চালায়। এ সময় গ্যাংয়ের সদস্যরা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে চারজনকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানায় র্যাব।
স্কোয়াড্রন লিডার সাদেকুল ইসলাম বলেন, “কিশোরদের এ দল ফেনী শহরে সংঘবদ্ধ হয়ে মারামারি, ছিনতাই, মাদক সেবন, চাঁদাবাজিসহ নানা অপকর্মে জড়িত। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।”
