১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে ‘নাশকতা’: যুবলীগের ৩ জন গ্রেপ্তার ঢাকায়

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলায় ৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 17 Nov 2026, 05:58 PM

Updated : 17 Nov 2026, 05:58 PM

গোপালগঞ্জে ‘নাশকতা সৃষ্টির অভিযোগে’ রাজধানীর মোহাম্মদপুর থেকে তিনজনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে এসআরবি- ২।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোররাতে মোহাম্মদপুর থানাধীন মোহাম্মাদিয়া হাউজিং রোড থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে এসআরবি- ২ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

গ্রেপ্তার তিনজন হলেন-কাজী নুরুল আমিন ওরফে তুহিন (৫৫), মো. বিল্লাল হোসেন (৪১) এবং আবুল বাশার (৪৭)।

এসআরবি- ২ এর বিজ্ঞপ্তিতে বলা হয়, "আটক করা তিনজনই গোপালগঞ্জ জেলার বাসিন্দা এবং যুবলীগের সদস্য।”

গ্রেপ্তারদের মধ্যে তুহিন যুবলীগের কাশিয়ানি থানা কমিটির সাবেক সভাপতি এবং যাত্রাবাড়ী স্থানীয় ওয়ার্ড যুবলীগের যুগ্ন সম্পাদক। তার নামে দুইটি মামলা আছে।

সেগুলোর মধ্যে গোপালগঞ্জের কাশিয়ানি থানায় হত্যাচেষ্টা, বেআইনি সমাবেশ, অনধিকার প্রবেশ, চুরি, অগ্নিসংযোগ, মারধর ও গুরুতর জখমের অভিযোগে ১টি এবং রাজধানীর যাত্রাবাড়ী থানায় খুন, হত্যাচেষ্টা, গুরুতর জখম, অপরাধমূলক ষড়যন্ত্র, দাঙ্গা ও বেআইনি সমাবেশের অভিযোগে ১টি মামলা রয়েছে।

এদের ব্যাপারে গোপালগঞ্জ পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে বলে জানিয়েছে যুবলীগ।

এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলায় ৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

গেল রোববার গোপালগঞ্জ জেলা শহর কার্যত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দখলে ছিল।

সদরের আশপাশের এলাকা ও বিভিন্ন ইউনিয়ন থেকে মোটরসাইকেল, ভ্যানগাড়ি, বাস ও ট্রাকে করে শত শত নেতাকর্মী জেলা শহরে প্রবেশ করেন। এরপর তারা লগি-বৈঠা নিয়ে একযোগে মিছিল নিয়ে শহরের বিভিন্ন এলাকা ঘোরে।

গোপালগঞ্জের এই ঘটনা জড়িতদের মধ্যে যাদের ছবি ও ভিডিও প্রকাশ হয়েছে, তাদের ‘অবশ্যই গ্রেপ্তার করা হবে’ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ জাহেদ উর রহমান।