ব্রাহ্মণবাড়িয়ার যুবলীগ নেতা ঢাকায় গ্রেপ্তার
এসআরবি বলেছে, মহসিন খন্দকার ব্রাহ্মণবাড়িয়া সদর থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
নাশকতার অভিযোগে করা মামলায় ব্রাহ্মণবাড়িয়া সদর থানা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মহসিন খন্দকারকে (৪৫) ঢাকার রামপুরা থেকে গ্রেপ্তার করেছে এসআরবি।
শনিবার তাকে গ্রেপ্তার করা হয় বলে এসআরবির আইন ও গণমাধ্যম শাখার এক বার্তায় জানানো হয়েছে।
সন্ধ্যায় পাঠানো সেই বার্তার তথ্য অনুযায়ী, মহসিন খন্দকার ব্রাহ্মণবাড়িয়া সদর থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তার বিরুদ্ধে নাশকতার অভিযোগে একাধিক মামলা রয়েছে।
