বগুড়ায় বিস্ফোরক মামলায় যুবলীগ ও আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বগুড়ার ধুনট উপজেলায় বিস্ফোরক মামলায় যুবলীগ ও আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ধুনট থানার ওসি আতিকুল ইসলাম বলেন, মঙ্গলবার তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- উপজেলার গোসাইবাড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম রাঙ্গা (৫০) এবং উপজেলার মানিটপোটল গ্রামের আওয়ামী লীগ কর্মী লাল মিয়া (৫২)।
পুলিশ জানায়, বিস্ফোরক মামলায় তারা এজাহারভুক্ত আসামি।
