চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি আটক
চাঁদপুর শহরের শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থিত ‘৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ আগুন দেওয়ার ঘটনা ঘটে।
চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদসহ বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় শহরের পুরান বাজার এলাকার বাসা থেকে তাকে আটক করা হয় বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর।
কতজনকে আটক করা হয়েছে জানতে চাইলে চাঁদপুর মডেল থানার ওসি মোহাম্মদ ফয়েজ আহমেদ বলেন, অভিযান চলমান রয়েছে। অভিযান শেষ হলে বিস্তারিত জানানো হবে।
শুক্রবার দুপুরে চাঁদপুর শহরের শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থিত ‘৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ আগুন দেওয়ার ঘটনা ঘটে।
এ ঘটনার প্রতিবাদে সন্ধ্যায় শহরের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল বের করেন বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।
