১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ আটক

তাকে গ্রেপ্তারের আগে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ওই বাসার সামনে অবস্থান নেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 19 Nov 2026, 03:02 AM

Updated : 19 Nov 2026, 03:02 AM

রাজধানীর উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম নাহিদকে আটকের তথ্য দিয়েছে পুলিশ।

বুধবার রাতে উত্তরার তিন নম্বর সেক্টরের একটি বাসা থেকে তাকে আটকের কথা জানান উত্তরা পশ্চিম থানার ওসি খালিদ মনসুর।

নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে জুলাই আন্দোলনের সময়কার মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

তাকে গ্রেপ্তারের আগে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ওই বাসার সামনে অবস্থান নেয়। তারাই পুলিশ ও স্থানীয় সাংবাদিকদের নাহিদের অবস্থানের বিষয়ে তথ্য দেন।

চব্বিশের আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর দলের অনেক নেতা গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। সরকার পতনের পর থেকে নাহিদকে প্রকাশ্যে দেখা যায়নি।