১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

বগুড়ায় আওয়ামী লীগ ও যুবলীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার

নাশকতার মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 10 Nov 2026, 06:52 PM

Updated : 10 Nov 2026, 06:57 PM

বগুড়ার ধুনট উপজেলায় নাশকতার মামলায় গোসাইবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিসহ আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার রাতে নিজ নিজ বাড়ি থেকে ধুনট থানা পুলিশ তাদের গ্রেপ্তার করা হয় বলে ধুনট থানার ওসি আতিকুল ইসলাম জানান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- গোসাইবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো.আব্দুর হান্নান ওরফে নান্টু কাজী। তিনি ওই ইউনিয়নের মাওলানা আবুল হোসেনের ছেলে।

এছাড়া এলাঙ্গী ইউনিয়ন যুবলীগের সভাপতি ও হাসাপোটল গ্রামের নাজির হোসেনের ছেলে কামালপাশা (৪৮) এবং সুলতানহাটা গ্রামের আওয়ামী লীগ সদস্য হানজালার (৩৮) গ্রেপ্তার হয়েছেন।

গ্রেপ্তার তিনজনকে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে বলে ওসি আতিকুল ইসলাম জানান।