রাঙামাটিতে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার
পুলিশ বলছে, নিষিদ্ধ সংগঠনের বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
রাঙামাটিতে সাবেক জেলা পরিষদ চেয়ারম্যানসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাঙামাটি কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ জসিম উদ্দিন জানান, শনিবার রাত ১০টার দিকে শহরের কালিন্দীপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
তারা হলেন- সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি চিংকিউ রোয়াজা (৫৮) এবং সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. ইসমাইল হোসেন (৩১)।
বিস্তারিত আসছে …
