২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

হাসপাতালে আনার আগেই দুই শিশু মৃত্যু হয় বলে জানান চিকিৎসক।

মাগুরায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

মাগুরা সদর হাসপাতালের বারান্দায় বসে আহাজারি করছেন নিহত দুই শিশুর স্বজনরা।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2023, 07:06 PM

Updated : 02 Apr 2023, 07:06 PM

মাগুরার দুই উপজেলায় পৃথক স্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

রোববার দুপুরে সদর উপজেলার লস্করপুর ও মহম্মদপুর উপজেলার নারায়ণপুরে এই ঘটনা ঘটে।

নিহত দুই বছর বয়সী শিশু সাদিকুল মোল্লা সদর উপজেলার লস্করপুরের সজীব মোল্লার ছেলে। অন্যদিকে আড়াই বছরের শিশু আলিফ বিশ্বাস মহম্মদপুর উপজেলার নারায়ণপুরের তিলাম বিশ্বাসের ছেলে।

সাদিকুলের মামা গোলাম রসুল মোল্লা জানান, লস্করপুরে নানাবাড়ি বেড়াতে আসে সাদিকুল। সকাল ১১টার দিকে সাদিকুল নিখোঁজ হয়। পরে দুপুর দেড়টার দিকে বাড়ির পাশের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার হয়।

আলিফ বিশ্বাসে চাচা পিয়াস শেখ জানান, আলিফ দুপুরে ১টার দিকে খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে তার মরদেহ উদ্ধার হয়।

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কৃষ্ণ বিশ্বাস জানান, সাদিকুল ও আলিফ নামে দুই শিশু পানিতে ডুবে মারা গেছে। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়।

মাগুরা সদর থানার ওসি জব্বারুল ইসলাম ও মহম্মদপুর থানার ওসি অসিত কুমার রায় জানান, এ ব্যাপারে দুটি অপমৃত্যুর মামলা করা হবে।