২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

গাইবান্ধায় পানিতে ডুবে প্রাণ গেল ভাই-বোনের

বাড়ির পাশে খেলাধুলার এক পর্যায়ে তারা সবার অজান্তে পুকুরে পড়ে যায় বলে জানান স্বজনরা।

গাইবান্ধায় পানিতে ডুবে প্রাণ গেল ভাই-বোনের
প্রতীকী ছবি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 26 Oct 2026, 06:34 PM

Updated : 26 Oct 2026, 06:48 PM

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় পুকুরে ডুবে দুই বছর বয়সি দুই শিশুর প্রাণ গেছে; যারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।

সোমবার সকালে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন গোবিন্দগঞ্জ থানার ওসি মাহফুজ আলম।

মৃতরা হলো- ওই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুল্লাহ আল আরাফ এবং আশরাফুলের মেয়ে মিফতাহুল জান্নাত। তারা একই দিনে জন্মগ্রহণ করেছিল।

পুলিশ ও স্বজনরা জানান, সকালে ওই দুই শিশু বাড়ির পাশে খেলছিল। এক পর্যায়ে তাদের কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর দুপুরের দিকে বাড়ির পাশে পুকুরে তাদেরকে ভাসতে দেখেন পথচারীরা।

দ্রুত তাদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত্যু বলে ঘোষণা করেন।

এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা করা হয়েছে বলে জানান গোবিন্দগঞ্জ থানার ওসি মাহফুজ আলম।