২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে দাদার সঙ্গে বেরিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল ২ চাচাতো ভাইয়ের

দাদা হালিম দেওয়ান দুই নাতিকে নিয়ে মূল বাড়ির দক্ষিণে পুরোনো বাড়িতে বেড়াতে গিয়েছিলেন।

মুন্সীগঞ্জে দাদার সঙ্গে বেরিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল ২ চাচাতো ভাইয়ের
প্রতীকী ছবি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 27 Nov 2026, 03:10 PM

Updated : 27 Nov 2026, 03:10 PM

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচাতো ভাই।

শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার হাসাড়া দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন শ্রীনগর থানার ওসি মো. আতাউর রহমান।

নিহত মোস্তাফিজুর (৪) হাসাড়া বাজারের মুরগি ব্যবসায়ী শহিদুল দেওয়ানের ছেলে এবং আলিফ (৩) সিঙ্গাপুর প্রবাসী আসাদুল দেওয়ানের ছেলে।

পরিবারের সদস্যরা জানায়, সকাল ৭টার দিকে দাদা হালিম দেওয়ান দুই নাতিকে নিয়ে মূল বাড়ির দক্ষিণে পুরোনো বাড়িতে বেড়াতে যান। সেখানে পরিবারের লোকজনের সঙ্গে কথা বলছিলেন তিনি। এই ফাকে দুই শিশু বাড়ির পাশের পুকুরপাড়ে খেলতে যায়।

কিছুক্ষণ পর মায়েরা খাবার খাওয়ানোর জন্য তাদের খুঁজতে গিয়ে কোথাও পাননি। খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানিতে দুই শিশুকে ভাসতে দেখা যায়। স্থানীয়রা দ্রুত উদ্ধার করলেও ততক্ষণে তারা প্রাণ হারিয়েছিল।

ওসি মো. আতাউর রহমান বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।