০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

ময়মনসিংহে খেলতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল ২ বোনের

অনেক খোঁজাখুঁজির পর পরিবারের সদস্যরা পুকুরের পানিতে তাদের ভাসতে দেখেন।

ময়মনসিংহে খেলতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল ২ বোনের
প্রতীকী ছবি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 01 Oct 2026, 06:53 PM

Updated : 01 Oct 2026, 06:55 PM

ময়মনসিংহের নান্দাইলে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে শেরপুর ইউনিয়নের সংগ্রামখেলী গ্রামে এই ঘটনা ঘটে বলে নান্দাইল থানার এসআই আফজাল হোসেন জানিয়েছেন।

মৃতরা হল- ওই গ্রামের লাল মিয়ার মেয়ে জান্নাত (২) এবং চর বেতাগৈর ইউনিয়নের আনন্দ বাজার এলাকার রুবেল মিয়ার ছেলে রাফি মিয়া (২)।

তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাইবোন।

স্থানীয় লোকজন ও পারিবার বলছে, দুপুরের দিকে রাফি ও জান্নাত বাড়ির পাশে খেলছিল। এক পর্যায়ে অসাবধানতাবশত তারা পাশের পুকুরের পানিতে পড়ে যায়।

পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর পুকুরের পানিতে দুই শিশুকে ভাসতে দেখেন। পরে তাদের উদ্ধার করা হয়।

প্রতিবেশী কামরুল ইসলাম মেম্বার বলেন, “দুপুরের দিকে শিশুরা বাড়ির পাশেই খেলছিল। অসাবধানতাবশত পাশের পুকুরে পড়ে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।”

এসআই আফজাল হোসেন বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পানিতে ডুবেই দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”