২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ডেঙ্গুতে বৃদ্ধের মৃত্যু

এ নিয়ে বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৫ জনের মৃত্যু হল।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2023, 07:06 PM

Updated : 16 Aug 2023, 07:06 PM

বরিশালে ডেঙ্গু আক্রান্ত এক বৃদ্ধর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল। 

মৃত বৃদ্ধ হলেন মমিনুল ইসলাম (৮০)। তিনি নগরীর সাগরদী এলাকার বাসিন্দা ছিলেন। 

এ নিয়ে বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৫ জনের মৃত্যু হল। 

এর মধ্যে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৭ জন, ভোলায় চারজন, পিরোজপুর ও বরগুনায় দুইজন করে মারা গেছে। 

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, গত ২৪ ঘন্টায় বরিশাল বিভাগের দুই মেডিকেল কলেজ হাসপাতাল, ৬ জেলা সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন করে ২৩৮ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। 

গত ১ জানুয়ারি থেকে বুধবার বেলা ১২ টা পর্যন্ত বিভাগের হাসপাতালগুলোতে ১০ হাজার ১৮৫ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়। এর মধ্যে ৯ হাজার ১৯০ জন সুস্থ হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৯৭০ জন।