২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে কাঁঠাল নিয়ে সংঘর্ষ: দুবাইগামী ফ্লাইট থেকে আটক ১

পুলিশ জানায়, ফ্রান্স প্রবাসী মইনুল হোসেন যেন পালাতে না পারেন সেজন্য দেশের সব স্থল ও বিমানবন্দরে বার্তা পাঠানো হয়েছে।

সুনামগঞ্জে কাঁঠাল নিয়ে সংঘর্ষ: দুবাইগামী ফ্লাইট থেকে আটক ১

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর।

সুনামগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2023, 11:31 AM

Updated : 12 Jul 2023, 11:31 AM

সুনামগঞ্জের শান্তিগঞ্জে মসজিদে দানের কাঁঠাল নিয়ে সংঘর্ষে তিনজন নিহতের ঘটনায় দুবাইগামী উড়োজাহাজ থেকে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

সংঘর্ষ উস্কে দেওয়ার অভিযোগে গত সোমবার রাতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয় বলে শান্তিগঞ্জ থানার ওসি খালেদ চৌধুরী জানান।

আটক এবাদুল হককে গ্রেপ্তার দেখিয়ে সুনামগঞ্জে নিয়ে আসা হয় বলে পুলিশ জানায়।

ওসি খালেদ জানান, ওই ঘটনায় উভয় পক্ষের আরও ১৫ জনকে আটক করা হয়েছে।

এ ছাড়া এবাদুলের ভাই ফ্রান্স প্রবাসী মইনুল হোসেন যেন পালাতে না পারেন সেজন্য সব দেশের সব স্থল ও বিমানবন্দরে বার্তা পাঠানো হয়েছে।

গত সোমবার সকালে শান্তিগঞ্জ উপজেলার হাসনাবাদ গ্রামে মসজিদে দান করা কাঁঠালের নিলাম নিয়ে দুই পক্ষের সংঘর্ষ বাঁধে। এতে তিন জন নিহত হন; আহত হন অন্তত ২০ জন।

পুলিশ বলছে, এলাকার আধিপত্য নিয়ে কয়েকযুগ ধরে গ্রামের দুটি পক্ষের মধ্যে বিরোধ আছে। এ নিয়ে মামলা-হামলার ঘটনাও ঘটেছে একাধিকবার। গত সোমবারের ঘটনায় এবাদুল ও তার ভাই মঈনুল একটি পক্ষের মূল উস্কানিদাতা।

ওসি আরও জানান, সংঘর্ষে খুনোখুনির পর এবাদুল ও তার ভাই মঈনুল বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।

পুলিশ কর্মকর্তা খালেদ চৌধুরী জানান, এ ঘটনায় এখনও মামলা হয়নি; তবে মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন:

পুরনো খবর:

সুনামগঞ্জের মসজিদে কাঁঠালের নিলাম নিয়ে সংঘর্ষ, নিহত ৩