১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির ২ পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ১০

এ সময় উভয় পক্ষের মধ্যে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 12 Nov 2026, 03:14 PM

Updated : 12 Nov 2026, 03:14 PM

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে আধিপত্য বিস্তার নিয়ে মুন্সীগঞ্জ সদর উপজেলায় বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে দফায় দফায় এই সংঘর্ষ চলে। এ সময় উভয় পক্ষের মধ্যে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জ সদর থানার ওসি তছলিম উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিস্তারিত আসছে …