২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় আধিপত্য বিস্তারের জেরে দুপক্ষের গোলাগুলি, গুলিবিদ্ধ ৫

আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 23 Nov 2026, 08:29 PM

Updated : 23 Nov 2026, 08:29 PM

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাবনার ঈশ্বরদী উপজেলায় দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন গুলিবিদ্ধ হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সাঁড়া ইউনিয়নের ইসলামপাড়া রঙ্গিলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ঈশ্বরদী থানার ওসি আসাদুর রহমান।

আহতরা হলেন- মিজান খাঁ (২২), রিফাত (২৬), মহিদুল ইসলাম (২৫), রিসাদ (২৮) এবং রবিউল ইসলাম (২৬)।

আহতদের প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বিস্তারিত আসছে…