২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সহিংসতা: কূটনীতিকদের পরিস্থিতি ব্রিফ করবে সরকার

তাদের ব্রিফ করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 23 Nov 2026, 08:18 PM

Updated : 23 Nov 2026, 08:21 PM

কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে সহিংসতার মধ্যে কূটনীতিকদের পরিস্থিতি তুলে ধরতে যাচ্ছে সরকার।

মঙ্গলবার সকালে এ ব্রিফিংয়ের জন্য সোমবার ঢাকার সব বিদেশি মিশনপ্রধানদের কাছে আমন্ত্রণ পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা সোমবার এ তথ্য দিয়েছেন।

এক কর্মকর্তা বলেন, মঙ্গলবার সকাল ৯টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ ব্রিফিং হবে। ব্রিফ করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।