২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে বিএনপি-জামায়াতের ৩৬ নেতাকর্মী গ্রেপ্তার

গ্রেপ্তারদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে দায়ের হওয়া নাশকতার মামলা আছে বলে সংশ্লিষ্ট থানাগুলোর পুলিশ জানিয়েছে।

সিরাজগঞ্জে বিএনপি-জামায়াতের ৩৬ নেতাকর্মী গ্রেপ্তার

প্রতীকী ছবি

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2023, 06:10 PM

Updated : 30 Oct 2023, 06:09 PM

সিরাজগঞ্জের ১০টি থানা পুলিশের অভিযানে বিএনপি-জামায়াতের ৩৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

গত রোববার গভীর রাতে সদর, বেলকুচি, রায়গঞ্জ, উল্লাপাড়া, তাড়াশ, এনায়েতপুর, শাহজাদপুর, সলঙ্গা, কামারখন্দ ও চৌহালী থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে সংশ্লিষ্ট থানাগুলোর ওসিরা জানিয়েছেন। 

গ্রেপ্তারদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে দায়ের হওয়া নাশকতার মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

বেলকুচি থানার ওসি আনিসুর রহমান জানান, এ থানা এলাকায় রোববার রাতভর অভিযান চালিয়ে নাশকতা মামলার চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

রায়গঞ্জ থানার ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, রোববার রাতে চান্দাইকোনা এলাকা থেকে জামায়াতের রোকন মোকাদ্দেস আলীকে গ্রেপ্তার করা হয়।

তাড়াশ থানার ওসি শহিদুল ইসলাম জানান, জামায়াত ও বিএনপির তিন নেতাকর্মীকে তারা গ্রেপ্তার করেছেন।

উল্লাপাড়া থানার ওসি নজরুল ইসলাম জানান, রোববার রাতভর অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শাহজাদপুর থানার ওসি খায়রুল বাশার বলেন, গত ২৪ ঘণ্টায় শাহজাদপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপির ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

চৌহালী থানার ওসি হারুন-অর-রশিদ বলেন, রোববার রাতের অভিযানে খাসপুকুরিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি শহীদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

সদর থানার ওসি সিরাজুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় বিএনপির পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

সলঙ্গা থানার ওসি এনামুল হক বলেন, বিএনপির দুই নেতাকে গ্রেপ্তার করেছেন তারা।

এনায়েতপুর থানার ওসি পঞ্চানন্দ সরকার বলেন, এ থানা এলাকা থেকে রোববার রাতে বিএনপির ১০ নেতাকর্মীকে জনকে গ্রেপ্তার করা হয়েছে।

কামারখন্দ থানার ওসি রেজাউল করিম বলেন, তারা বিএনপির এক কর্মীকে গ্রেপ্তার করেছেন।