২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

বৃষ্টির সময় মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে শামীমের মৃত্যু হয়।

নারায়ণগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2023, 11:31 PM

Updated : 12 Jun 2023, 11:31 PM

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার সনমান্দি ইউনিয়নের বড়ইকান্দি গ্রামে এ ঘটনা ঘটে বলে সোনারগাঁ থানার ওসি মাহবুব আলম জানান৷

নিহত শামীম মিয়া (৪০) ওই এলাকার ওয়ালিউল্লাহ মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি মাহবুব আলম জানান, দুপুরে বৃষ্টির সময় মাঠ থেকে গরু আনতে যান শামীম৷ বজ্রপাত থেকে বাঁচতে ক্ষেতের পাশে পানির পাম্পের ঘরে আশ্রয় নিতে যান তিনি। এ সময় বজ্রপাতে তিনি পড়ে যান।  

“সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মোশারফ হোসেন সিজান বলেন, “বজ্রপাতে আঘাতপ্রাপ্ত এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়৷ হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।”