২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে মানবপাচার মামলার ১৫ আসামি কারাগারে

ফেনী শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের একটি বাসা থেকে তাদের আটক করেছিল পুলিশ।

ফেনীতে মানবপাচার মামলার ১৫ আসামি কারাগারে

আদালতের আদেশের পর আসামিদের জেলা কারাগারে নিয়ে যায় পুলিশ।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2023, 10:38 AM

Updated : 23 Aug 2023, 10:38 AM

ফেনীতে মানবপাচার দমন ও প্রতিরোধ আইনের মামলায় গ্রেপ্তার ১৫ আসামিকে কারাগারে পাঠিয়েছে আদালত।

মঙ্গলবার বিকালে বিচারক তাদের কারাগারে প্রেরণ করেন বলে জানিয়েছেন ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী।

তাদের মধ্যে ফেনী জেলার বাসিন্দারা হলেন, শহরের বাসিন্দা মাদারীপুর জেলার আলী মাতবর (৩৫), সদর উপজেলার অমিত হাসান (২৩), আব্দুল্লাহ আল রিফাত (২২), মিনহাজুল ইসলাম (২১), ইয়াছিন হোসেন হৃদয় (১৯), সোনাগাজীর গিয়াস উদ্দিন (২৬), মো. হানিফ (৩৭), ছাগলনাইয়ার মো. শাহাদাত হোসেন (২১), মনসুর আলম (২২), দাগনভূঞার মোস্তাফিজুর রহমান (২২)।

এ ছাড়া নোয়াখালীর সেনবাগ উপজেলার আবুল কালাম (২৫), আব্দুল্লাহ আল মামুন (২৯), লক্ষীপুরের কমলনগর থানার মোহাম্মদ সুমন (৪০), বাগেরহাটের চিতলমারী থানার সেকান্দর মোহাম্মদ (৪০), কিশোরগঞ্জের মিঠামাইন থানার মোশারফ গাজীকে (৩০) কারাগারে পাঠানো হয়েছে।  

ওসি শহিদুল জানান, সোমবার রাতে ফেনী শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের একটি বাসা থেকে ছয় নারী ও ১৫ পুরুষসহ ২১ জনকে আটক করেছিল পুলিশ।

পরে আটক ১৫ পুরুষসহ ১৬ জনের বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা দায়ের করা হয়। ছয় নারীকে ওই মামলার সাক্ষী করা হয়েছে।

মঙ্গলবার বিকালে গ্রেপ্তার করা ১৫ আসামিকে আদালতে পাঠালে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

ওসি আরও জানায়, মানবপাচার মামলার সাক্ষী হওয়া নারীদের মুচলেকা নিয়ে নিজ জিম্মায় মুক্তি দেওয়া হয়েছে। মামলার এজহার নামীয় অপর আসামি লিটন ভূইয়াকে গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।